Description
WowRevenue Pro হলো WooCommerce স্টোরে আকর্ষণীয় bundle ও discount campaign তৈরি করার একটি পূর্ণাঙ্গ প্লাগইন। শুধু নতুন কাস্টমার আনার দিকে নির্ভর না করে, একজন ক্রেতাকে প্রয়োজনীয় আরও পণ্য দেখিয়ে তার order value বাড়াতে এটি ব্যবহার করা যায়। Campaign Builder থেকে অফারের ডিজাইন, পণ্য, ছাড় এবং প্রয়োজনীয় শর্ত নিজের মতো করে সাজানো সম্ভব।
এতে Product Bundle, Mix and Match, Quantity বা Bulk Discount, Buy X Get Y, Frequently Bought Together, Double Order, Spending Goal ও Free Shipping Bar-এর মতো বিভিন্ন campaign রয়েছে। Limited-time offer-এর জন্য Countdown Timer, অল্প স্টক দেখানোর জন্য Stock Scarcity এবং পরের কেনাকাটায় ছাড় দেওয়ার জন্য Next Order Coupon-ও ব্যবহার করা যায়।
অফারগুলো product, cart, checkout ও thank-you page-এ দেখানো যায়। প্রয়োজন হলে popup বা floating bar হিসেবেও ব্যবহার করা সম্ভব। Campaign schedule করে নির্দিষ্ট সময়ে চালু বা বন্ধ করা যায়, আর analytics dashboard থেকে sales, conversion, revenue ও average order value দেখা যায়।
WP Shop BD থেকে WowRevenue Pro পাচ্ছেন Lifetime Official License ও Auto Update সুবিধাসহ। Official lifetime plan-এ lifetime updates এবং support অন্তর্ভুক্ত রয়েছে।




Reviews
There are no reviews yet.